জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Population, Human Resource and Self employment, Economics 2nd Part, Creativities Question, HSC.
১.
একটি দেশে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ -
ক. জনসংখ্যা ঘনত্ব কাকে বলে ? ১
খ. প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহয়তা করে ? ২
গ. উদ্দীপকে জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করে ? আলোচনা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত জনসংখ্যা তত্ত্বটি যথার্থতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর । ৪
২.
ফাহিমের দেশে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় অধিকাংশ জনগণের গুণগতমান অত্যন্ত নিম্ন । বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে । এই কারণে একদিকে যেমন স্বাস্থ্যহানী ঘটছে , অন্যদিকে তাদের মাথাপিছু আয় ও অশিক্ষা জন্মহার বৃদ্ধিসহ নানা সমস্যার সৃষ্টি করছে । বর্তমানে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা , স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি , নারী ক্ষমতায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে ।
ক. মানবসম্পদ কী ? ১
খ. শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে ? ২
গ. ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন কর । ৪
৩.
বাংলাদেশের জলবায়ু, খাদ্যাভ্যাস, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণেই জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি । জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার , নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়ন , বাল্য ও বহুবিবাহ নিষিদ্ধকরণ , জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে । তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি । যেমন - ২০১২ সালের হিসাব অনুযায়ী দেশে স্থূল জন্মহার ছিল ২০.৫ , মৃত্যুর হার ছিল ৬ , বহিরাগমন হার ২ ও বহির্গমন হার ৪ ছিল ।
ক. অভিবাসন কী ? ১
খ. মানবসম্পদ উন্নয়ন কীভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক ? ২
গ. উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় কর । ৩
ঘ. জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথেষ্ট কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
৪.
ক. স্থূল জন্মহার কী ? ১
খ. জনসংখ্যা বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলে ? ২
গ. B, C ও D বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. বাংলাদেশের জনসংখ্যা কাম্য কী ? উদ্দীপকের তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর। ৪
৫.
জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিসংক্রান্ত নিম্নের ছকটি লক্ষ করঃ
ক. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায় ? ১
খ. ভৃপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয় ? ২
গ. উদ্দীপকে প্রদর্শিত জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির হারের সম্পর্কটি জনসংখ্যা সম্পর্কিত কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ? ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ্গিক ? আলোচনা কর । ৪
৬.
নিচের চিত্রটি লক্ষ করঃ
ক. স্থূল জন্মহার কী ? ১
খ. শিক্ষা কীভাবে মানবসম্পদের উন্নয়ন প্রভাবিত করে ? ২
গ. উদ্দীপকের চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উক্ত তত্ত্বটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর ? মূল্যায়ন কর । ৪
৭.
জনসংখ্যা সম্পর্কিত আলোচনা অতি প্রাচীন । তবে বর্তমানে এ সম্পর্কিত দুটি তত্ত্ব বহুল প্রচলিত । এ তত্ত্বদ্বয়ের মাধ্যমে বিভিন্ন দেশের জনসংখ্যা পরিস্থিতি ব্যাখ্যা - বিশ্লেষণও করা হয়।
ক. নিট অভিবাসন কী ? ১
খ. আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে যে দুটি তত্ত্বের ইঙ্গিত করা হয়েছে তার মূল বক্তব্য উপস্থাপন কর । ৩
ঘ. তত্ত্বদ্বয়ের আলোকে তুমি কি বাংলাদেশকে জনাধিক্যের দেশ হিসেবে আখ্যায়িত করবে ? যুক্তিসহ মতামত দাও। ৪
৮.
হানিফ স্যার অর্থনীতির ক্লাসে জনসংখ্যা নিয়ে আলোচনা করেন । তিনি বলেন , রংপুর বিভাগের মোট আয়তন ২৫৩২০ বর্গ কি. মি. এবং লোকসংখ্যা ১৫০০৩২০০ জন । ঢাকা বিভাগের আয়তন ২০৫০০ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ৩৫০০০০০০ । তিনি ক্লাসে আরও বলেন কোনো দেশের জনসংখ্যার পরিমাণ সেখানকার জলবায়ু , জমির উর্বরতা , জীবনযাত্রার মান ইত্যাদি অনেক বিষয়ের ওপর নির্ভরশীল ।
ক. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে ? ১
খ. মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কী ? ২
গ. রংপুর ও ঢাকার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর ও মন্তব্য কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া আর কী কী কারণে বাংলাদেশের জনসংখ্যর ঘনত্ব বেশি ? বিশেষণ কর । ৪
৯.
বাংলাদেশ জনসংখ্যার চাপে জর্জরিত । এদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৬ কোটি । সম্পদের অপ্রতুলনতার কারণে এ বিপুল জনগোষ্ঠীর অধিকাংশ জীবনধারণের বিভিন্ন মৌল উপাদান থেকে বঞ্চিত হচ্ছে । বাংলাদেশের ২০১৪ সালের মধ্যে সময়ের মোট জনসংখ্যা ১৬ কোটি । উক্ত সময়ে বাংলাদেশের বহিরাগমন ২,৫০,০০০ জন এবং বহির্গমন ৫,৮০,০০০ জন ।
ক. শূন্য জনসংখ্যা কী ? ১
খ. কীভাবে স্থূল জন্মহার পরিমাপ করবে ? ২
গ. দেশটির নিট অভিবাসন নির্ণয় করে ব্যাখ্যা কর । ৩
ঘ. জনাধিক্যের চাপে বাংলাদেশে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ কর । ৪
১০.
রাজা বৃত্তি নিয়ে ইউরোপে উচ্চতর ডিগ্রি করতে যান । তিনি সেখানে দেখতে পান যে , শীতপ্রধান ইউরোপে জীবনযাত্রার মান উন্নত এবং গড় আয়ুঙ্কাল বেশি । কিন্তু বাংলাদেশে খাস্যাভাস, আবহাওয়া , বাল্যবিবাহ ইত্যাদি কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং জীবনযাত্রার ,মান নিম্ন । বর্তমানে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ আইন , পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস করেছে । উপরন্তু কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনগণকে দক্ষ ও প্রশিক্ষিত করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে । এতে মাথাপিছু আয়
বাড়ছে ও অর্থনৈতিক উন্নয়ন ও হচ্ছে ।
ক. কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লেখ ? ১
খ. শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা কর। ৩
ঘ. জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে ? উদ্দীপকের আলোকে মতামত দাও ? ৪
১১.
রাজু ও সাজু দুই ভাই । আর্থিক অসচ্ছলতার কারণে এসএসসি পাসের পর পরালেখা চালাতে পারেনি । হতাশায় থামা নয় । এই ভাবে দুই ভাই যুব উন্নয়ন - প্রশিক্ষণ কেন্দ্র হতে মোবাইল সার্ভিসিং কোর্সের উপর প্রশিক্ষণ নেয় । মায়ের জমানো ৫০০০/- টাকা নিয়ে স্থানীয় বাজারে 'ভাই ভাই মোবাইল সার্ভিসিং সেন্টার ' নামে একটি দোকান দেয় । প্রথম মাসেই সমস্ত খরচ বাদে নিট লাভ হয় ২০০০/- টাকা । এভাবে তারা বাঁচতে শিখল ।
ক. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী ? ১
খ. জলবায়ু দ্বারা জনসংখ্যা কীভাবে প্রভাবিত হয় ? ২
গ. 'ভাই ভাই মোবাইল সার্ভিসিং সেন্টার ' প্রতিষ্ঠায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগ সফল হতে কী ধরনের মানবীয় গুনাবলি আবশ্যক ? ব্যাখ্যা কর । ৪
১২.
চিত্রটি লক্ষ কর ।
ক. জনসংখ্যার নির্ধারণ বলতে কী বোঝ ? ১
খ. দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থানের ভূমিকা কী ? ২
গ. প্রদত্ত ছকের '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি নির্দেশিত হয়েছে ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উক্ত বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ । বিশ্লেষণ কর । ৪
0 মন্তব্যসমূহ