সংগঠন,সপ্তম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১.
জনাব নাসের নিজের একক সিদ্ধান্তে স্কুল ব্যাগ তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন । তিনি আরও সিদ্ধান্ত গ্রহণ করলেন যে , প্রতিষ্ঠানে তিনি নিজেই মূলধন সরবরাহ , উপকরণ সংগ্রহ ও বাজারজাতকরণসহ সকল প্রকার দায়িত্ব পালন করবেন । পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধু আশিককে কারখানার অংশীদার হিসেবে গ্রহণ করেন ।
ক. ' NGO' এর পূর্ণরূপ লেখ ? ১
খ. ''সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য '' - ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী , প্রাথমিকভাবে জনাব নাসেরের কারখানার প্রকৃতি নির্ণয়পূর্বক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী , জনাব নাসেরের সিদ্ধান্তের পরিবর্তনে কারখানার প্রকৃতিতে কী কী ধরনের পরিবর্তন আসবে ?
যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
২.
মি.' X ' এর একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে । তিনি এই প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ , পরিকল্পনা প্রণয়ন , উপকরন সংগ্রহ ও এদের মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদন কাজ তত্ত্বাবধান করে থাকেন এ সকল ক্ষেত্রে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা পেলেও তাঁকে অনেক বেশি ঝুঁকি বহন করতে হয় ।
ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে ? ১
খ. '' দারিদ্র বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে '' - ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে কার অর্থনৈতিক কার্যাবলি ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। ৪
৩.
'M' ফার্মাসিউক্যালস এর সদস্য সংখ্যা অসংখ্য । কোম্পানির আয়তন বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানটি জনগণের নিকট থেকে মূলধন সংগ্রহ করে এবং শেয়ারহোল্ডারদের বার্ষিক লভ্যাংশ প্রদান করে । প্রতিষ্ঠানটির শেয়ারও হস্তান্তরযোগ্য। অন্যদিকে 'N' কোম্পানির শেয়ারহোল্ডারের সংখ্যা ১০ জন । তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় এবং পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচলনা করেন । তবে একজন শেয়ারহোল্ডারের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় ।
ক. 'BRAC' এর - পূর্ণরূপ লেখ ? ১
খ. সমবায় কারবার কোন অর্থে একমালিকানা কারবার অপেক্ষা উন্নত ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত ' M' কোম্পানি কোন ধরনের সংগঠন ? ৩
ঘ. উদ্দীপকের আলোকে 'M' এবং 'N' কোম্পানির পার্থক্যসমূহ ব্যাখ্যা কর। ৪
৪.
মি. করিম একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা শেষে গ্রামে ফিরে নিজ চেষ্টায় একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন । এর পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার তার হাতেই । ব্যবসায়িক দায়- দায়িত্ব নিজেই বহন করেন । অন্যদিকে মি. রহিমের প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা ১০ জন । তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় এবং পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনা করে । তবে যেকোনো একজন সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় ।
ক. স্বায়তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে ? ১
খ. সংগঠনকে শিল্পের চালক বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে উল্লিখিত মি. রহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন ? ৩
ঘ. সদস্যসংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও মি. রহিমের সংগঠনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর। ৪
৫.
সৃষ্টিশীল ও পরিশ্রমী সুদান ব্যবসায়িক লক্ষ্যকে সামনে রেখে ব্যাংক থেকে ঋণ ও সরকারের কাছ থেকে একখণ্ড জমি লিজ নিয়ে সেখানে চুক্তিভিত্তিক ও দিনভিত্তিক কিছু বর্গাচাষি ও শ্রমিক নিয়োগের মাধ্যমে একটি শিল্পকারখানা স্থাপন করে । পরবর্তীতে সুদানের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে ।
ক. একমালিকানা কারবার কাকে বলে ? ১
খ. অংশীদারি কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন ? ২
গ. সুদানের কার্যক্রমের উৎপাদনের কোন উপাদানের কার্যক্রমে কোন উপাদানের কার্যক্রম ফুটে উঠেছে ? বিশ্লেষণ কর। ৩
ঘ. ''কোনো প্রতিষ্ঠানের সফলতা উক্ত উপাদানের ভূমিকার ওপর নির্ভরশীল '' - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।৪
৬.
সালাম তার দশ বন্ধুকে নিয়ে স্বেচ্ছায় সমানাধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে একটি মৎস্য খামার গড়ে তোলে । কিন্তু মূলধনের স্বল্পতা , অদক্ষ পরিচালনা ও মতবিরোধের কারণে এ মৎস্য খামার আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেনি । অন্যদিকে সাব্বির ও সামির চুক্তির ভিত্তিতে পরস্পরের ওপর বিশ্বাস ও অসীম দায়-দায়িত্ব নিয়ে একটি কার্টন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন । এতে যে মুনাফা হয় তা চুক্তি অনুসারে বণ্টিত হয় ।
ক. সংগঠন কাকে বলে ? ১
খ. ' সংগঠক উৎপাদনের একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান ' - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে মৎস্য খামার কোন ধরনের সংগঠন তা চিহ্নিত করে এর বৈশিষ্ট্যসমূহ লেখ ? ৩
ঘ. উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টন ফ্যাক্টরি এ দুটি সংগঠনের মধ্যে তুলনা কর। ৪
৭.
নিচের প্রবাহচিত্র লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ।
ক. উদ্যোক্তা কে ? ১
খ. NGO বলতে কী বোঝায় ? ২
গ. উদ্দীপকের কারবারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত কারবারের মূলধন সংগ্রহণের উপায় বিশ্লেষণ কর। ৪
1 মন্তব্যসমূহ
ধন্যবাদ। এন্সার গুলো দিলে ভালো হয়।
উত্তরমুছুন