আই সি টি, ১ম অধ্যায়, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, সৃজনশীল বোর্ড প্রশ্ন -২০২৫। Information and Communication Technology. ICT E Math
আই সি টি, ১ম অধ্যায়, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, সৃজনশীল বোর্ড প্রশ্ন -২০২৫।। ICT E Math.
Information and Communication Technology.
প্রশ্ন ১. ঢাকা বোর্ড ২০২৫
মি. রফিক একজন বিখ্যাত গবেষক। তিনি এবং তার দল পার্পল কালার (বেগুনি রং) এর উফশী ধান আবিষ্কার করেন। মি. রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলেই দরজাটি না খুলে এলার্ম বেজে উঠে। কিন্তু মি. রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়।
ক. ই-লার্নিং কী? ১
খ. “প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব”- ব্যাখ্যা কর। ২
গ. মি. রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেলেও শফিক হাত দিলেও দরজার খুলল না কেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উফশী ধান আবিষ্কারের প্রযুক্তিটির কাজ করার পদ্ধতি বর্ণনা কর এবং প্রযুক্তিটি কৃষিক্ষেত্রে কী কী অবদান রাখছে তা উল্লেখ কর।
প্রশ্ন ২. রাজশাহী বোর্ড ২০২৫
আরিফ আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে আঙুলের ছাপ দিতে হয় এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরের দিকে তাকাতে হয়।
ক. টেলিপ্রেজেন্স কী? ১
খ. প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শিখা সম্ভব- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে পণ্য উৎপাদনের ব্যবহৃত প্রযুক্তিটির ব্যবহার ক্ষেত্রসমূহ বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে উত্তম কোনটি? বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
প্রশ্ন ৩. যশোর বোর্ড ২০২৫
শিশির সাহেব একজন মোটর চালক প্রশিক্ষক। তিনি বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে বিশেষ ব্যবস্থায় একটি কক্ষে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি সেই কক্ষে প্রবেশ করার জন্য একটি ডিভাইসের উপর হাত রাখেন। ফলে কক্ষের দরজা খুলে যায়। একজন প্রশিক্ষণার্থী জানালো তার পিতা গবেষণাগারে প্রবেশ করার জন্য মুখমণ্ডল ব্যবহার করেন।
ক. বিশ্বগ্রাম কী? ১
খ. “তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক ও সহজসাধ্য করে দিয়েছে"- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুইটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক? ব্যাখ্যা কর। 8
প্রশ্ন ৪. কুমিল্লা বোর্ড ২০২৫
দৃশ্যকল্প-১: বিদেশ গমনে ইচ্ছুক একটি পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় করতে DNA পরীক্ষা করা হয়।
দৃশ্যকল্প-২: বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নততর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ক. ই-কমার্স কী? ১
খ. রক্তপাতহীন অপারেশন সম্ভব- ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ এ পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত "সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে"- উক্তিটি বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৫. দিনাজপুর বোর্ড ২০২৫
আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেজ তৈরির কাজ নিয়ে গবেষণা করছেন। তার মামা গবেষণার কক্ষে প্রবেশের সময় একটি যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজাটি খুলে গেল।
ক. ক্রায়োসার্জারি কী? ১
খ. 'প্রযুক্তির কল্যাণে বর্তমানে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে'- ব্যাখ্যা কর। ২
গ. গবেষণার কক্ষে প্রবেশের জন্য যে প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে তা বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে আরিয়ার মামার গবেষণার প্রযুক্তিটি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখছে- বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৬. ময়মনসিংহ বোর্ড ২০২৫
ক. ন্যানো-পার্টিকেল কী? ১
খ. "সিম্যুলেশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব”- ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রয়োগসমূহের সাথে সম্পর্কিত প্রযুক্তিটি জীবের জিন স্থানান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রাপ্তির প্রযুক্তিটি থেকে ভিন্নতর- বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন ৭. বরিশাল বোর্ড ২০২৫
"ক" কলেজের আইসিটি ল্যাবে শিক্ষার্থীরা ফিংগার প্রিন্ট দিয়ে প্রবেশ করে। তারা ঐ ল্যাবে বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সদৃশ যন্ত্র নিয়ে গবেষণা করছে।
ক. ভার্চুয়াল রিয়েলিটি কী? ১
খ. ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে আইসিটি ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি বর্ণনা কর। ৩
ঘ. শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রামটি বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে- উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৮. আলিম পরীক্ষা ২০২৫
সিয়াম বুঝতে পারলো ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে প্রাকটিসের বিকল্প নেই। সে এখন Duolingo App এর মাধ্যমে অন্য কোন ব্যক্তির উপস্থিতি ছাড়াই ইংরেজিতে কথোপকথন প্রাকটিস করে। তার কাজিন ইলমি ইদানীং ব্যাপকহারে ভিন্ন সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে; যা তার পরিবারকে ভাবিয়ে তুলেছে।
ক. বায়োইনফরমেটিক্স কাকে বলে? ১
খ. প্রযুক্তির উন্নয়নের ফলে আজ প্রসেসরের গতি বৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি সম্ভব হয়েছে- ব্যাখ্যা কর। ২
গ. সিয়ামের ব্যবহৃত প্রযুক্তিটি আলোচনা কর। ৩
ঘ. আইসিটির আলোকে ইলমিকে এ ধরনের কু-প্রভাব থেকে মুক্ত করতে করণীয় কী হতে পারে? যুক্তি দাও। 8
প্রশ্ন ৯. আলিম পরীক্ষা ২০২৫
সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে, দেশে কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিষয়টি ভেবে জামিল সিদ্ধান্ত নিল ভবিষ্যতে স্টেম সেল ও হরমোন বিষয়ে গবেষণা করবে, যাতে কিডনি প্রতিস্থাপন ছাড়াই রোগীকে সুস্থ করা যায়। তার বোন জারা পত্রিকার নিবন্ধ মারফৎ জানতে পারলো আজকাল সূক্ষ্ম প্রযুক্তির সহায়তায় ত্বকের ক্যান্সাররোধক প্রসাধনী প্রস্তুত হচ্ছে।
ক. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কী? ১
খ. "শিক্ষার্থীদের বৃত্তির টাকা আজকাল সরাসরি তাদের একাউন্টে পৌছে যাচ্ছে"- ব্যাখ্যা কর। ২
গ. জারা কোন প্রযুক্তির সহায়তার কথা জানতে পারলো? ৩
ঘ. জামিলের চিন্তা অনুযায়ী রোগীকে কোন প্রযুক্তির মাধ্যমে সুস্থ করা যাবে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্ন ১০. চট্টগ্রাম বোর্ড ২০২৫
আইসিটি ক্লাসে শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিওসহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে বললেন, এ সবই সম্ভব হচ্ছে আইসিটির সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তির কারণে। এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের থিয়েটারে 3D মুভি দেখে প্রাপ্ত বাস্তবের মতো অনুভূতি সৃষ্টিকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করলেন।
ক. বায়োমেট্রিক্স কী? ১
খ. "প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়" -ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত, বিশেষ প্রযুক্তিটির চিকিৎসা ও খাদ্যশিল্পে ভূমিকা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের মুভি দেখার প্রযুক্তিটি শিক্ষা ও গবেষণাকে আধুনিকরূপ দিতে সক্ষম- বিশ্লেষণ করে মতামত দাও। 8
প্রশ্ন ১১. সিলেট বোর্ড ২০২৫
ড. পিয়া HMPV ভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করে ইলেকট্রনিক ডেটাবেজ তৈরির কাজ করছেন। তাঁর ল্যাবে যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়িটি হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন।
ক. মেশিন লার্নিং কী? ১
খ. "প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক"- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত গবেষণার প্রযুক্তিটি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের গাড়িতে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা কর। 8
প্রশ্ন ১২. যশোর বোর্ড ২০২৫
উদ্ভিদে প্রযুক্তি প্রয়োগের কারণে আজ উচ্চ ফলনশীল এবং আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন সম্ভব হয়েছে। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্র শিল্প' ক্ষেত্রে ব্যবহারের ফলে মানুষের শ্রমসাধ্য কাজ খুব সহজেই করা যাচ্ছে।'
ক. স্মার্ট হোম কী? ১
খ. "ক্রেতা-বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না"-
বুঝিয়ে লেখ। ২
গ. ফসল উৎপাদনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে কীভাবে আমরা যন্ত্রটি ব্যবহার করতে পারি? আলোচনা কর। ৪

